আইফোন এবং অ্যান্ড্রয়েড এর সেরা ১০টি মাইন্ড ট্রেনিং অ্যাপ এবং গেম
আমাদের মস্তিষ্ককে কাজে না লাগানোর ফলে আমরা সহজেই অনেক কিছু ভুলে যাই, শারীরিক ব্যায়ামের পাশাপাশি আমাদের মানসিক ও ব্যায়ামের দরকার। এই কথা চিন্তা করেই মার্কেটে এই মাইন্ড ট্রেনিং অ্যাপ গুলো আনা হয়েছে। একবার ভেবে দেখুন একটি মাইন্ড ট্রেনিং অ্যাপ বা মস্তিষ্কের প্রশিক্ষক কে আপনি আপনার পকেটে নিয়ে ঘুরতে পারছেন ব্যাপারটা অসাধারণ না ?
আজকের এই আর্টিকেল এ, আমরা আপনাদের সেরা ১০টি মাইন্ড ট্রেনিং অ্যাপ্লিকেশন সম্পর্কে জানানোর সাথে সাথে মাইন্ড ট্রেনিং অ্যাপ্লিকেশনগুলি আপনাকে মানসিক স্বাস্থ্যের আরও ভাল অবস্থা অর্জনে আসলে ও কোন সহায়তা করতে পারে কিনা তার প্রমাণগুলো দেখাবো। চলুন তবে এটি নিয়ে কিছু আলোচনা করা যাকঃ-
পোস্ট সূচিপত্রঃ
এই অ্যাপ গুলো কার্যকারিতা ও তার প্রমান
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির সাথে সাথে মাইন্ড ট্রেনিং অ্যাপগুলি বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে, কারণ লোকেরা তাদের মানসিক সুস্থতার উন্নতির উপায় খুঁজছে। আমাদের প্রতিযোগিতামূলক সমাজব্যবস্থার চাপ বৃদ্ধির কারণেই অনেক লোক তাদের বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি উন্নতি ও মানসিক শান্তির উপায় খুঁজছে। এর একটি উপায় হল মাইন্ড ট্রেনিং অ্যাপস। এই মাইন্ড ট্রেনিং অ্যাপগুলি ব্যবহারকারীদের ফোকাস, একাগ্রতা এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে।
কিন্তু এইগুলো সত্যিই কাজ করে? চলুন তাহলে আলোচনা করা যাক এই অ্যাপ গুলোর কিছু অসাধারণ কার্যকরিতা ও এই কার্যকারিতা গুলোর আমাদের গবেষণা থেকে পাওয়া কিছু প্রমাণ নিয়েঃ-
মানসিক চাপ এবং উদ্বেগ
মাইন্ড ট্রেনিং অ্যাপের আরেকটি সুবিধা হল এইগুলো আপনার স্ট্রেস এবং উদ্বেগের মাত্রা কমাতে সাহায্য করে। এই অ্যাপগুলির মধ্যে থাকা গেম এবং ব্যায়ামগুলি মনকে শিথিল করতে এবং চাপমুক্ত করতে সাহায্য করতে পারে। এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনেই উপকারী হতে পারে।
উদাহরণস্বরূপ, আপনি যদি একজন ছাত্র হন, তাহলে মাইন্ড ট্রেনিং অ্যাপ আপনাকে পরীক্ষার আগে মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে। আপনি যদি একজন পেশাদার হন, তাহলে তারা আপনাকে আপনার কাজের জীবনে চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।
মানসিক চাপ এবং উদ্যোগের মাত্রা কমানোর কিছু প্রমাণঃ
The Frontiers in Psychology জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে অংশগ্রহণকারীদের যারা আট সপ্তাহ ধরে একটি মাইন্ড ট্রেনিং অ্যাপ ব্যবহার করেছে তারা উদ্বেগের লক্ষণগুলি হ্রাস পেয়েছে। The PLOS One জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে অংশগ্রহণকারীরা যারা পাঁচ দিনের জন্য একটি মাইন্ড ট্রেনিং অ্যাপ ব্যবহার করেছেন তাদের মানসিক চাপের মাত্রা হ্রাস পেয়েছে।
বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি
মাইন্ড ট্রেনিং অ্যাপের একটি প্রধান সুবিধা হল যে এইগুলো আপনার বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। এই অ্যাপের গেমস এবং ব্যায়ামগুলি আপনার স্মৃতিশক্তি, মনোযোগ বৃদ্ধি এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করতে সাহায্য করে। এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনেই উপকারী হতে পারে।
উদাহরণস্বরূপ, আপনি যদি একজন ছাত্র হন, তাহলে মাইন্ড ট্রেনিং অ্যাপগুলি আপনাকে আরও কার্যকরভাবে তথ্য মনে রাখতে এবং আপনার গ্রেড উন্নত করতে সাহায্য করতে পারে। আপনি যদি একজন পেশাদার হন তবে তারা আপনাকে আপনার কাজে আরও বেশি উত্পাদনশীল এবং দক্ষ হতে সাহায্য করতে পারে।
বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি উন্নত করার প্রমাণঃ
The Frontiers in Psychology জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে অংশগ্রহণকারীরা যারা আট সপ্তাহ ধরে একটি মাইন্ড ট্রেনিং অ্যাপ ব্যবহার করেছেন তাদের স্মৃতিশক্তির উন্নতি হয়েছে।The PLOS One জার্নালে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গেছে যে অংশগ্রহণকারীরা যারা ছয় সপ্তাহ ধরে একটি মাইন্ড ট্রেনিং অ্যাপ ব্যবহার করেছেন তাদের বুদ্ধিমত্তা ও উন্নত হয়েছে ।
মন ও মেজাজ
মাইন্ড ট্রেনিং অ্যাপগুলির একটি চূড়ান্ত সুবিধা হল যে এইগুলো আপনার মেজাজ উন্নত করতে সাহায্য করে। এই অ্যাপের গেম এবং ব্যায়াম আপনার মেজাজ এবং মানসিক সুস্থতা উন্নত করতে সাহায্য করে। এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনেই উপকারী হতে পারে।
উদাহরণস্বরূপ, আপনি যদি একজন ছাত্র হন, মাইন্ড ট্রেনিং অ্যাপগুলি আপনাকে চাপের সময়ে আপনার মেজাজ এবং মানসিক সুস্থতা উন্নত করতে সাহায্য করতে পারে। আপনি যদি একজন পেশাদার হন, তারা আপনাকে আপনার কাজের জীবনে আপনার মেজাজ এবং মানসিক সুস্থতা উন্নত করতে সাহায্য করতে পারে।
আপনার মেজাজ উন্নত করার প্রমাণঃ
মাইন্ড ট্রেনিং অ্যাপগুলিও আপনার মেজাজ উন্নত করতে সাহায্য করে। The BMC Psychiatry জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে অংশগ্রহণকারীরা যারা আট সপ্তাহ ধরে একটি মাইন্ড ট্রেনিং অ্যাপ ব্যবহার করেছেন তাদের বিষণ্নতার লক্ষণগুলি হ্রাস পেয়েছে। The PLOS One জার্নালে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গেছে যে অংশগ্রহণকারীরা যারা চার সপ্তাহ ধরে একটি মাইন্ড ট্রেনিং অ্যাপ ব্যবহার করেছেন তাদের মেজাজের উন্নতি হয়েছে।
সেরা ১০টি মাইন্ড ট্রেনিং অ্যাপ এবং গেম
বর্তমানে মার্কেটে বিভিন্ন ধরনের ট্রেনিং অ্যাপ রয়েছে, অনেকেই এই অ্যাপ এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে , কিন্তু উপরে আমাদের করা গবেষণার ফলাফল পড়ার পর, আপনাদের মনে আর কোন সন্দেহ থাকার কথা নয় । এই অ্যাপ গুলোর কার্যকারিতা বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণিত ।
এই অ্যাপ গুলো আসলেই আপনার স্মৃতিশক্তি, ফোকাস এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করতে সাহায্য করতে পারে। আপনাদের সুবিধার জন্য এই আর্টিকেল এ, আমরা আইফোন এবং অ্যান্ড্রয়েড এর সেরা ১০টি মাইন্ড ট্রেনিং অ্যাপ এবং গেম নিয়ে আলোচনা করব।
Memorado
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মাইন্ড ট্রেনিং অ্যাপ গুলোর মধ্যে Memorado একটি যা বিশ্বব্যাপী ১ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ব্যবহার করছেন। এই অ্যাপের সবচেয়ে ভালো অংশ হল এই গেম এ ৭০০ টিরও বেশি চ্যালেঞ্জিং লেভেল সহ ২৪ টি মাইন্ড গেম রয়েছে । যা আপনার মেমরি, মনোযোগ, নমনীয়তা এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করবে। মেমরাডো অ্যাপটি বৈজ্ঞানিক ভাবে পরীক্ষায় টেস্ট করা হয়েছে, এবং সুস্থ প্রাপ্তবয়স্কদের মধ্যে এর কার্যকরিতা প্রমাণিত হয়েছে।
এই অ্যাপে থাকা চ্যালেঞ্জ গুলি আপনার বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি উন্নত করবে। আপনি প্রতিদিন, পাঁচটি নতুন গেম নির্বাচন করতে পারবেন যা আপনার জ্ঞানীয় শিক্ষাকে উন্নত করবে। অ্যাপটি মস্তিষ্কের পরীক্ষা এবং গেমগুলি আপনার আইকিউ বাড়ায় এবং আপনার মস্তিষ্কের বৃদ্ধি এবং মননশীলতা বাড়াতে আপনাকে সর্বোচ্চ সাহায্য করে।
এছাড়াও এই অ্যাপে আপনার মানসিক ভারসাম্য পুনরুদ্ধারের জন্য চারটি সহজ এক্সারসাইজ এর ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে আপনার প্রত্যেক দিনের কাজ মন মতো করে সাজিয়ে বা কাস্টমাইজ করে নিতে পারবেন।
গবেষণায় দেখা গিয়েছে, যে ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণ নেন তাদের মস্তিষ্কের ভাগফল আইকিউ 76% বৃদ্ধি পায়। বর্তমানে ব্রেইন ট্রেনিংয়ের জন্য মেমোরাডো ব্রেন ট্রেনিং অ্যাপটি বিশ্বের ৩৯ টি দেশে ব্যবহৃত হয়।
এই অ্যাপটির ফ্রি এবং পেইড দুটি ভার্সন রয়েছে। পেইড ভার্সন এ আপনি বেশ কিছু এক্সট্রা ফিচার পাবেন, যা আপনার মাইন্ড ট্রেনিং করতে আরো সহযোগিতা করবে
তাই আপনার মাইন্ড কে আরও ভালোভাবে ট্রেনিং করতে আপনাকে অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া উচিত । Memorado অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন এর মূল্য প্রতি মাসে $5। যা বাংলাদেশি টাকায় প্রায় 458 টাকা।
Lumosity
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মাইন্ড ট্রেনিং অ্যাপ গুলোর মধ্যে Lumosity একটি যা বিশ্বব্যাপী প্রায় 20 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ব্যবহার করছেন। অ্যাপটিতে বিভিন্ন ধরনের গেম এবং পাজল রয়েছে যা মেমরি, মনোযোগ, নমনীয়তা এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করার জন্য ডিজাইন করা। লুমোসিটি বেশ কয়েকটি বৈজ্ঞানিক পরীক্ষায় টেস্ট করা হয়েছে, এবং সুস্থ প্রাপ্তবয়স্কদের মধ্যে এর কার্যকরিতা প্রমাণিত হয়েছে।
এই জনপ্রিয় একটি মোট চারটি সেকশনে বিভক্তঃ স্মৃতি, মনোযোগ, সমস্যা সমাধান, প্রক্রিয়াকরণের গতি বা চিন্তার নমনীয়তা। এই অ্যাপটির প্রত্যেকটি লেভেল কমপ্লিট করার জন্য সময় নির্ধারণ করে দেয়া থাকে, এই নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই আপনাকে লেভেল শেষ করতে হবে।আর নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ব্যর্থ হলেই গেম ওভার। এক কথায় এই গেমটি আপনাকে ঘড়ির কাঁটার বিপরীতে খেলতে হবে। যার ফলে আপনার মানসিক দক্ষতা উন্নত হবে। এছাড়াও আপনি আপনার ইমপ্রুভমেন্ট ট্রাক করতে পারবেন এবং অন্যদের সাথে নিজের তুলনা করতে পারবেন শুধু এই গেমটি নয় আমাদের লিস্টের বাকি ১০ টি গেম প্রায় একই নিয়মের।
এই অ্যাপটিতে 50 টিরও বেশি জ্ঞান রয়েছে অ্যাপটিতে আপনি সিলেট করতে পারবেন যে আপনি নিজের মস্তিষ্কের কোন দক্ষতাগুলো বাড়াতে আগ্রহী এবং সেই গেম গুলি আপনি খেলতে পারবেন। তবে এই গেমগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং, আমি নিজেই অনেক চেষ্টার পর বেশ কিছু গেম এ ভালো স্কোর করেছি কিন্তু আমার বন্ধুবান্ধবরা অনেকেই তা পারেনি ।
এই অ্যাপটির ফ্রী ভার্শন আপনি খুবই সীমিত সংখ্যক কিছু গেম খেলতে পারবেন।এবং শুধুমাত্র মৌলিক পরিসংখ্যান টি দেখতে পারবেন। তবে আপনি যদি 50 টির অধিক গেমের অ্যাকসেস পেতে চান তাহলে আপনাকে প্রো মেম্বার হতে হবে ।
তো বুঝতেই পারছেন আপনার মাইন্ড কে আরও ভালোভাবে ট্রেনিং করতে আপনাকে অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। Lumosity অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন এর মূল্য প্রতি মাসে $11.99। যা বাংলাদেশি টাকায় প্রায় 1100 টাকা।
Elevate
এলিভেট এদের মধ্যে আরেকটি জনপ্রিয় ব্রেন ট্রেনিং অ্যাপ, যার ১১ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। অ্যাপটি বিভিন্ন ধরনের গেম অফার করে যা পড়ার বোধগম্যতা, লেখার দক্ষতা এবং গণিত দক্ষতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। Elevate বৈজ্ঞানিক পরীক্ষায়ও অধ্যয়ন করা হয়েছে, এবং এই অ্যাপটি দাঁড়াও সুস্থ প্রাপ্তবয়স্কদের মধ্যে বুদ্ধি ও স্মৃতিশক্তি উন্নত করতে দেখানো হয়েছে।
এই অ্যাপটিতে ৩৫টির বেশি ইন্টারেস্টিং গেম রয়েছে। যার ফলে আপনি শুধু আপনার মস্তিষ্কের একটি দিক নয় বরং সবদিকে ইমপ্রুভ করতে পারবেন।
আপনি যখন প্রথমবার অ্যাপটি চালু করবেন তখন আপনার দক্ষতা পরিমাপ করে আপনাকে 0-5000 এর মধ্যে একটি স্কোর দেবে এবং এই একই স্কোরটি Elevate-এর ভিতরে থাকা সমস্ত গেমের জন্য ব্যবহার করা হবে। সহজে বলতে গেলে কিছু পরীক্ষার মাধ্যমে আপনার মস্তিষ্কের বর্তমান অবস্থা অ্যাপটি যাচাই করবে এবং সেই স্কোর অনুযায়ী আপনাকে গেম দেওয়া হবে, আর গেমগুলো খেলার মাধ্যমে আস্তে আস্তে আপনি আপনার সেই স্কোর বাড়িয়ে নিজেকে উন্নত করতে পারবেন ।
এই গেমটির ফ্রি এবং পেইড দুটি ভার্সন রয়েছে। ফ্রী ভার্সনে আপনি মোট ২১ টি গেম আনলক অবস্থায় পাবেন এবং প্রতিদিন তাদের মধ্যে মাত্র তিনটি অনুশীলন করতে পারবেন। পেইড ভার্সন এ আপনি সবকটি গেম আনলক করতে পারবেন এবং এবং নিজের উন্নতি চার্ট আকারে দেখতে পারবেন। আর প্রতিদিন 5 টি ভিন্ন ভিন্ন গেম খেলার সুযোগ পাবেন।
সুতরাং আপনার মাইন্ড কে আরও ভালোভাবে ট্রেনিং করতে আপনাকে অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। Elevate অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন এর মূল্য প্রতি মাসে $5। যা বাংলাদেশি টাকায় প্রায় 458 টাকা।
Peak
পিক হল একটি ব্রেন ট্রেনিং অ্যাপ যা আমাদের মেমরি, মনোযোগ এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। এই অ্যাপটিতে বিভিন্ন গেম এবং পাজল রয়েছে। Peak অ্যাপটি ও বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়েছে, এবং সুস্থ প্রাপ্তবয়স্কদের বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়া প্রমাণিত হয়েছে
এই অ্যাপটিতে 45 টির বেশি অসাধারণ গেম আছে। তবে ফ্রি ভার্সনে আপনি প্রতিদিন সর্বোচ্চ দুটি গেমের এক্সেস পাবেন, তাও অনির্ধারিত। আপনার পছন্দমত গেম আপনি বেছে নিতে পারবেন না। তাই আপনি যদি আপনার মস্তিষ্কের ট্রেনিং এর বিষয় সিরিয়াস হোন তবে আপনাকে প্রিমিয়াম সদস্য হতে হবে
তো বুঝতেই পারছেন যে Peak অ্যাপটির ফ্রি এবং পেইড ভার্সন আছে, আমার পছন্দের অ্যাপ গুলোর মধ্যে এটি একটি। এই অ্যাপ এর ফ্রী ভার্সনে আপনি সকল ফিচার পাবেন না, তবে আপনারা জেনে খুশি হবেন যে পিক অ্যাপটির ফ্রী ভার্সন এ আপনার উন্নতির চার্ট যে ফিচারটি রয়েছে, সেটি অন্য অ্যাপ এর ফ্রি ভার্সন এর চার্ট থেকে অনেক ভালো।
Peak অ্যাপটি আপনি চাইলে ফ্রী ভার্সনেও আপনার মাইন্ড কে ভালোভাবে ট্রেইন করতে পারবেন কিন্তু এর সকল ফিচার গুলো ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। প্রিমিয়াম সাবস্ক্রিপশন এর মূল্য প্রতি মাসে ৪.৯৯ ডলার বাংলাদেশি টাকায় প্রায় ৪৬০ টাকা। এই প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহারের মাধ্যমে আপনি আপনার মাইন্ড কে আরো ভালোভাবে ট্রেনিং করতে পারবেন
CogniFit
CogniFit Brain Fitness হল একটি মস্তিষ্ক প্রশিক্ষণ অ্যাপ যা আপনার জ্ঞানীয় দক্ষতা এবং মানসিক সতর্কতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি কাঠামোগত প্রশিক্ষণ অ্যাপ যা সামগ্রিক মানসিক সুস্থতা এবং স্বাস্থ্য পরিমাপ করে। বর্তমানে প্রায় 2 মিলিয়ন এর ও বেশি ইউজার এই অ্যাপটি ব্যবহার করছে।
এই অ্যাপটিতে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে আপনার প্রশিক্ষণ চালাতে পারবেন যেমনঃ ব্রেইন চ্যালেঞ্জ, মেমরি গেম, পাজেল, বুদ্ধিমান হওয়ার গেম এবং আরও অনেক কিছু! অ্যাপটিতে 60 টিরও বেশি জ্ঞান রয়েছে। যেগুলো খেলার মধ্যমে আমাদের মস্তিষ্কের ২৩ টিরও বেশি ফাংশন উন্নত হবে।
ব্যবহারকারী যেন মজার ছলে গেম খেলে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করতে অ্যাপটিকে একটি গেমের মত করে সাজানো হয়েছে। আপনি আপনার ইমপ্রুভমেন্ট চার্ট এর মাধ্যমে ট্র্যাক করতে পারবেন এবং সামগ্রিক মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবেন।
এছাড়াও এতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার বন্ধুদের চ্যালেঞ্জ করতে পারবেন ।এটি নিউরোপ্লাস্টিসিটি এবং নিউরোসায়েন্সের গৃহীত ধারণার উপর ভিত্তি করে ডেভেলপ করা হয়েছে । এই মেমরি ট্রেনিং অ্যাপটি আপনার মেমরি তীক্ষ্ণ করতে এবং ফোকাস এবং মনোযোগ উন্নত করতে সাহায্য করতে পারে।
কগ্নিফিট প্রিমিয়াম ভার্সন এর মূল্য আমাদের লিস্টের অন্যান্য অ্যাপ থেকে অনেক বেশি এর প্রিমিয়াম ভার্সনের দুটি ভার্সন রয়েছে এর মধ্যে একটিতে আপনি ২০+ গেম পাবেন এবং আরেকটিতে আপনি ৬০+ বেশি গেম পাবেন । ২০+ গেম এর প্যাকেজের মূল্য মাসে ১৯.৯৯$, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮৩৫ টাকা। এবং ৬০+ গেম এর প্যাকেজের মূল্য মাসে ১১৯.৯৯$, যা বাংলাদেশি টাকায় প্রায় ১১ হাজার টাকা।
অ্যাপটির মূল্য তুলনামূলক বেশি হলেও এটি অসাধারণ একটি অ্যাপ। আমার পছন্দের অ্যাপ গুলোর মধ্যে এটি অন্যতম। আপনাদের হয়তো অনেকেরই এই অ্যাপটির প্রিমিয়াম ভার্সন ব্যবহার করার সামর্থ্য নেই তবে এই অ্যাপটির ফ্রী ভার্সনেও আপনি আপনার মাইন্ড কে ভালোভাবে ট্রেনিং করতে পারবেন।
BrainHQ
BrainHQ একটি অসাধারণ মাইন্ড ট্রেনিং অ্যাপ। BrainHQ দাবি করে যে নিউরোলজিক্যাল সাইন্সে 30 বছরের বেশি সময় ধরে গবেষণার ফলাফল নিয়ে এবং পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের সহযোগিতার মাধ্যমে BrainHQ অ্যাপটি ডেভলপ করা হয়েছে যা আপনার মস্তিষ্কের সকল ফাংশন কে সময়ের সাথে সাথে ডেভলপ করবে এপেল লেভেল গুলো পার করতে করতে নিজের অজান্তেই আপনার বুদ্ধি স্মৃতিশক্তি চিন্তাভাবনা সিদ্ধান্ত গ্রহণ সকল কিছুই আগের থেকে উন্নত হবে ।
বর্তমানে বিশ্বব্যাপি প্রায় 2 মিলিয়ন এর মত মানুষ BrainHQ অ্যাপটি ব্যবহার করছে, অনেকের কাছেই একটি তেমন পছন্দনীয় নয় আবার অনেকের কাছে একটি বেস্ট। সত্যি কথা বলতে কিছুদিন ব্যবহারের পর আমার কাছে একটি ভালোই লেগেছে কিন্তু পরিচিত অনেকেই বলে যে অন্যান্য আবেদনে নাকি তাদের কাছে আপনি ভালো লাগেনা। তবে আমার পছন্দের তালিকার মধ্যে BrainHQ অ্যাপটি জায়গা করে নিয়েছে।
BrainHQ অ্যাপটি দাবি করে যে বৈজ্ঞানিক প্রমাণ এর দিক দিয়ে অন্য কোন অ্যাপ BrainHQ অ্যাপ থেকে ভালো ফলাফল দিতে পারবে না। ১০০ টিরও বেশি গবেষণায় দেখা গিয়েছে যে BrainHQ-এর অনুশীলন এবং মূল্যায়ন প্রকৃত পরিবর্তন আনে অর্থাৎ এই অ্যাপটি আসলেও সর্বাধিক কার্যকর বলা যায়। এই অ্যাপটির ব্যবহারকারীদের কিছু উল্লেখযোগ্য পরিবর্তন নিচে উল্লেখ করা হলো:
- কার্যকরী পরিবর্তন, যেমন ভাল মেমরি এবং দ্রুত প্রক্রিয়াকরণ গতি
- হতাশাজনক লক্ষণগুলির কমে যাওয়া
- শারীরিক মস্তিষ্কের পরিবর্তন, যেমন স্বাস্থ্যকর সাদা পদার্থ এবং আরও সমন্বিত নিউরন উৎপন্ন করা ।
অ্যাপটি ফ্রি হলেও সকল ফিচার উপভোগ করতে আপনার অবশ্যই পেইড ভার্সন নেওয়া উচিত। আমাদের লিস্টের সবচেয়ে ব্যয়বহুল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এটি একটি।
অ্যাপটিতে থাকা প্রত্যেকটি ব্যায়াম আপনার মস্তিষ্ককে উন্নত করে, এটি একেবারে আপনার মস্তিষ্কের একটি ব্যক্তিগত প্রশিক্ষক এর মত কাজ করে। আপনার মস্তিষ্কের উন্নতির সাথে সাথে অ্যাপের লেভেল গুলো আরো চ্যালেঞ্জিং হতে থাকে। যার ফলে আপনার ইমপ্রুভমেন্ট সাথে হতে থাকে ।
এটির মূল্য প্রতি মাসে প্রায় ১৪$ যা বাংলাদেশী টাকায় প্রায় ১৩০০ টাকা এবং বাৎসরিক প্লান অনুযায়ী এটির মূল্য প্রতি বছরে ৯৬$ যা বাংলাদেশী টাকায় ৮৮০০ টাকা।
Fit Brain Trainer
বর্তমানের জনপ্রিয় মাইন্ড ট্রেনিং অ্যাপ গুলোর মধ্যে Fit Brain Trainer ও একটি । এই অ্যাপটিতে আপনি আপনার দৈনিক কতটুক মস্তিষ্কের ব্যায়াম করবেন তা নির্ধারণ করতে পারবেন। এই অ্যাপটি আপনাকে আপনার কাজের স্মৃতি, বুদ্ধিমত্তা, মানসিক যুক্তি, স্থানিক সচেতনতা এবং অন্যান্য মানসিক ক্ষমতা উন্নত করতে সাহায্য করবে।
Fit Brains Trainer অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ বর্তমানে বিশ্বব্যাপী ২ মিলিয়নের বেশি মানুষ ফিট ব্রেইন ট্রেইনার। ৭৬ টি দেশে এই অ্যাপটি ব্যবহৃত হয়, এবং বেশিরভাগ মানুষের কাছে একটি খুবই পছন্দনীয় ।
গেমটিতে ৬০ টিরও বেশি মজাদার গেম সহ ৫০০ এর অধিক ব্যায়াম রয়েছে যার ফলে আপনি সহজেই আপনার মাইন্ড ট্রেইন করতে পারবেন।
একটি গবেষণায় দেখা যায় যে Fit Brains Trainer অ্যাপটি ব্যবহার কারিদের শতকরা ৯০% মানুষের মস্তিষ্ক আগের থেকে ইম্প্রুভ করেছে। বেশিরভাগ ব্যবহারকারীরা এই অ্যাপের রিভিউ ৫ স্টার দিয়েছে । এই অ্যাপটির গড় রেটিং ৪.৩।
অন্যান্য অ্যাপ গুলোর মত এটিও ফ্রি এবং পেইড ভার্সন আছে । অ্যাপটির মূল্য প্রতি মাসে প্রায় $৯.৯৫ যা বাংলাদেশী টাকায় প্রায় 915 টাকা এবং বাৎসরিক প্লান অনুযায়ী এটির মূল্য প্রতি বছরে ৪৯.৯৫$ যা বাংলাদেশী টাকায় ৪৬০০ টাকা। এছাড়াও ১৯৯.৯৫$ এ আপনি আজীবনের জন্য একটি কিনতে পারবেন, যা বাংলাদেশী টাকায় প্রায় ১৮৫০০ টাকা।
DoBrain
আরেকটি জনপ্রিয় মাইন্ড ট্রেনিং অ্যাপের নাম হল DoBrain। যা বিশেষ করে শিশুদের ব্রেইনের বিকাশের জন্য দিকে লক্ষ করে ডেভেলপ করা হয়েছে। শিশুদের জন্য একটি অসাধারণ একটি অ্যাপ, অন্যান্য অ্যাপ এর মত এটিতেও ম্যাথ সলভ, পাজেল সহ আরও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে যা আপনার সন্তান এর মস্তিষ্কের বিকাশে সাহায্য করবে।
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মাইন্ড ট্রেনিং অ্যাপ গুলোর মধ্যে DoBrain একটি যা বিশ্বব্যাপী ৬ লাখ এর ও বেশি ব্যবহারকারী ব্যবহার করছেন। অ্যাপটি বাচ্চাদের মেমরি, মনোযোগ, নমনীয়তা এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করবে। ডুব্রেইন এর কার্জকারিতা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়েছে , এবং সুস্থ বাচ্চাদের মধ্যে এর কার্যকরিতা প্রমাণিত হয়েছে।
এই অ্যাপটিকে বাচ্চাদের শিক্ষার জন্য একটি অসাধারণ প্রোগ্রাম বলার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমনঃ
- এই অ্যাপটি বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় একটি অ্যাপ, এর ডিজাইন, গেম ইত্যাদি বাচ্চাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যা বাচ্চাদের মনোযোগ ধরে রাখতে এবং তাদের শেখার প্রক্রিয়া কি আরও উন্নত করতে সাহায্য করবে।
- আরেকটি কারণ হলো অ্যাপটি খুবই ফ্লেক্সিবেল। ছোট বড় সকল বয়সের শিশুরা এটি ব্যবহার করতে পারবে, সকল বয়সের শিশুদের মস্তিষ্কের ক্ষমতা কে বিবেচনা করে এই অ্যাপটি ডিজাইন করা হয়েছে। যার ফলে যেকোনো বয়সের শিশু সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারবে ।
- তৃতীয় কারণটি হলো একটি সম্পূর্ণ ফ্রি, আপনি প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন এবং এর সকল ফিচার আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, যা এই অ্যাপটিকে অন্য অ্যাপ গুলোর একটি দুর্দান্ত বিকল্প করে তুলে।। একটি মধ্যবিত্ত পরিবারের জন্য এই অ্যাপটি খুবই উপকারে আসবে।
MentalUP
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ গুলোর মধ্যে MentalUP ও একটি। যা বিশ্বব্যাপী ৯ মিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করছে। MentalUP ও বাচ্চাদের জন্য একটি শিক্ষামূলক গেম অ্যাপ যা তাদের জ্ঞানীয় দক্ষতা উন্নত করতে সাহায্য করে। অ্যাপটি তে বিভিন্ন ধরনের গেম এবং টাস্ক রয়েছে যা যা বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং। গেমগুলি মেমরি, ফোকাস এবং অন্যান্য জ্ঞানীয় দক্ষতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। MentalUP বাচ্চাদের তাদের স্মৃতিশক্তি, মনোযোগ এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করতে সাহায্য করতে পারে।
MentalUP-এর গেমগুলো বিভিন্ন ভাবে বিভক্ত যেমনঃ মেমোরি, মনোযোগ, যুক্তি ইত্যাদি। এছাড়াও MentalUP এর ওয়েবসাইটে একটি পেইড উন্নত ট্রেনিং প্রোগ্রাম রয়েছে। আপনার মস্তিষ্কের দক্ষতা আগের থেকে অনেক উন্নত করবে(বিভিন্ন ধরনের মস্তিষ্কের ব্যায়াম অন্তর্ভুক্ত)।
MentalUP শুধু মজার নয় এটি শিক্ষামূলক ও বটে। এই অ্যাপের গেম এবং টাস্ক গুলো বাচ্চাদের স্মৃতিশক্তি মনোযোগ ইত্যাদি উন্নত করার পাশাপাশি, মস্তিষ্কের সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করতে সহায়তা করবে। শুরু থেকেই এমন শিক্ষামূলক এপে চর্চার মাধ্যমে বাচ্চারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠবে।এই অ্যাপটির সকল ফিচার ব্যবহার করতে যারা অ্যাপটির প্রিমিয়াম প্যাকেজ কিনতে চান তাদের কিছু সংখ্যক মানুষের জন্যে রয়েছে একটি দুঃসংবাদ। অ্যাপটি আপনি এক মাসের জন্য নিতে পারবেন না। সর্বনিম্ন তিন মাসের জন্য নিতে হবে । অ্যাপটির মূল্য প্রতি ৩ মাসে প্রায় $১৫.৯৯ যা বাংলাদেশী টাকায় প্রায় ১৫০০ টাকা এবং বাৎসরিক প্লান অনুযায়ী এটির মূল্য প্রতি বছরে ২০% ডিসকাউন্ট এরপর ২৮.৭৯$ যা বাংলাদেশী টাকায় ২৭০০ টাকা।
Mind Games
আইফোন এবং অ্যান্ড্রয়েডের জন্য মাইন গেম অন্যতম একটি সেরা গেম আপনার বুদ্ধি বাড়াতে গেমটি আপনাকে অনেক সাহায্য করবে, এছাড়াও এই আমগুলো এমনভাবে সাজানো হয়েছে যে এগুলো খেলার মাধ্যমে আপনার মস্তিষ্কের আরো 10 টি ও বেশি ফাংশন উন্নত হবে।
এই অ্যাপটিতে প্রায় 20 টির মতো স্কুল পয়েন্ট সেটআপ করা আছে। আপনার বয়স অনুযায়ী এই গেমটি আপনাকে টাস্ক দিবে এই গেমটিতেও আপনি আপনার উন্নতি একটি চার্ট আকারে দেখতে পারবেন। এবং নিজেকে অন্যের সাথে তুলনা করতে পারবেন।
এই অ্যাপটিতে আপনি অনেক ধরনের গেম পাবেন যেমন চেহারা মনে রাখা, ম্যাথ সলভ করা, পাজল মিলানো ইত্যাদি। এই অ্যাপে মোট 36 টির ও বেশি গেম রয়েছে যার মাধ্যমে আপনি আপনার মাইন্ড ট্রেনিং করতে পারবেন ।
এই অ্যাপটির আরেকটি সুবিধা হল অন্যান্য অ্যাপ গুলোর থেকে এই অ্যাপগুলোর প্রিমিয়াম ভার্সনের মূল্য অনেক কম। মাত্র 2.99$ এ আপনি এই অ্যাপটির প্রিমিয়াম ভার্সন পেয়ে যাবেন যা বাংলাদেশী টাকায় মাত্র ২৭৫ টাকা । আর তার থেকেও খুশির খবর হল মাত্র 275 টাকার বিনিময় আপনি এই প্রিমিয়াম ভার্সন সারা জীবন ব্যবহার করতে পারবেন।
আমার নিজস্ব পছন্দ
উপরে উল্লেখিত সবগুলোই আমি কমবেশি ব্যবহার করেছি। কিন্তু এর মধ্যে কিছু কিছু আমার নিজস্ব পছন্দের তালিকায় নাম লিখিয়েছে, সেগুলো হলোঃ -
- Peak
- Lumosity
- Elevate
- BrainHQ
মাইন্ড ট্রেনিং অ্যাপ গুলো নিয়ে ইন্টারেস্টেড থাকলে এই অ্যাপ গুলো আপনাদের অবশ্যই ব্যবহার করে দেখার জন্য অনুরোধ রইল।
ওপরের লিখাগুলো সম্পূর্ণ পড়লে আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন যে কোন অ্যাপটি আপনাদের জন্য ভালো হবে। তবে আপনাদের সুবিধার্থে আমার নিজস্ব কিছু পছন্দের অ্যাপ গুলোর নাম আপনাদের জানালাম।
উপসংহারঃ
সুতরাং, অবশেষে বলব এমন প্রমাণ রয়েছে যে মাইন্ড ট্রেনিং অ্যাপগুলি স্ট্রেস উপশম, উদ্বেগ হ্রাস এবং মেজাজ এবং জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করতে সহায়তা করতে পারে। এছাড়াও মাইন্ড ট্রেনিং অ্যাপগুলি বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনেই উপকারী হতে পারে। আপনি যদি আপনার জ্ঞানীয় দক্ষতা উন্নত করতে, স্ট্রেস এবং উদ্বেগের মাত্রা কমাতে বা আপনার মেজাজ উন্নত করতে চান তাহলে আপনার অবশ্যই মাইন্ড ট্রেনিং অ্যাপগুলি ব্যবহার করে দেখা উচিত।
আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের আইফোন এবং অ্যান্ড্রয়েড এর সেরা ১০টি মাইন্ড ট্রেনিং অ্যাপ এবং গেম ও এগুলোর কার্যকারিতা নিয়ে কি আমাদের করা কিছু গবেষণা প্রমান সহ শেয়ার করলাম। আমরা আপনাদের জন্য একটি ইনফরমেটিভ লিখে, আপনাদের সাহায্য করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আর্টিকেল টি শেয়ার করবেন, ধন্যবাদ।











Comments
Post a Comment